Monday, April 28, 2025

ইসলামিক মোটিভেশনাল উক্তি । Islamic Motivational Quotes

 

ইসলামিক মোটিভেশনাল উক্তি । Islamic Motivational Quotes

ইসলামিক শিক্ষামূলক বাণী ও ইসলামী নীতি বাক্য গুলি শুধু আমাদের জীবন বদলে দিতে পারে তা নয়, বিধর্মী মানুষদেরকেও আলোর পথ দেখায়। তাই চলার পথে আমাদের সকলেরই ইসলামিক প্রবাদ বাক্য গুলি মেনে চলা উচিৎ।


“আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।” – উমর ​​ইবনে আল খাত্তাব


 
“যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয়, সফলতা একটি জীবনধারায় পরিণত হয়।”

“আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো মধ্যে কোনো সম্পর্ক নেই।” – উমর ​​ইবনে আল খাত্তাব 

“দুঃখ একটি উপহার। এর মধ্যে লুকিয়ে আছে করুণা।” – রুমি 

“সুতরাং হৃদয় হারাবেন না এবং হতাশ হবেন না, কারণ আপনি যদি বিশ্বাসে সত্য হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন” – [সূরা আল-ইমরান ৩:১৩৯]

“আল্লাহ কোন আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বোঝা দেন না।” – [কুরআন ২:২৮৬]

“অতএব যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আল্লাহর উপর ভরসা কর” – [সূরা আল ইমরান আয়াত ১৫৯] mm m

“সুতরাং যখন কুরআন পাঠ করা হয়, তখন তা শোন এবং মনোযোগ দাও যাতে তোমাদের রহমত করা হয়।” – [আল-আরাফ আয়াত ২০৪]

“ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভের বন্দী নয়।” – আলী ইবনে আবি তালিব(রা.)

“প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে, সবাইকে ক্ষমা করুন এবং শুদ্ধ চিত্তে ঘুমান।” 

“যে হৃদয় আল্লাহর জন্য স্পন্দিত হয়, সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে সর্বদা অপরিচিত।”

 “নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।” – হযরত আলী (রা)

“অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে।” – হযরত আলী (রাঃ)

“হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের।” – হযরত আলী (রাঃ

“রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে।” – আল হাদিস

“যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।” – হযরত আলী (রাঃ)

“বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।” – হযরত আলী (রাঃ)

“হীরার মতো হও যা মূল্যবান এবং দুর্লভ, তবে পাথরের মতো হয়ো না যা সর্বত্র পাওয়া যায়।” – বেনামী

“তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের আচার-ব্যবহার ও চরিত্র সর্বোত্তম।” – হযরত মুহাম্মদ (সা.)

m

mm

No comments:

Post a Comment

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য আছে

  ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য আছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা...